রেড ক্রিসেন্টের স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে প্রথম আলো চরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দিয়েছে রেড ক্রিসেন্ট। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত চরের প্রায় ৩০০ মানুষ এই সেবা নেন। প্রথম আলো চর বিদ্যালয় মাঠে চিকিৎসক রাশেদুজ্জামান রাসেলের নেতৃত্বে ওই চিকিৎসক দলে ছিলেন মো. আছির উদ্দিন ও যুব রেড ক্রিসেন্ট সদস্য পবন। রাশেদুজ্জামান বলেন, বন্যার পানি নেমে যাওয়ায় চরাঞ্চলে ডায়রিয়া, আমাশয়, সর্দি, কাশি, জ্বর ও চর্মরোগ দেখা দিয়েছে। এ কারণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি চিকিৎসক দল বন্যাদুর্গত বিভিন্ন অঞ্চলে সেবা দিয়ে যাচ্ছে।