রেডিও চিলমারীর চতুর্থ বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে রেডিও চিলমারীর চতুর্থ বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আরডিআরএস বাংলাদেশ চিলমারী প্রশিক্ষণকেন্দ্রে কেককাটা ও আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম ইউনিটের কর্মসূচি সমন্বয়কারী ও রেডিও চিলমারীর ব্যবস্থাপনা পর্ষদের সদস্যসচিব মো. শরিফুল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম ও রমনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজগার আলী সরকার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রেডিও চিলমারীর স্টেশন ইনচার্জ বশির আহমেদ।