রেডিও ফুর্তির ব্র্যান্ড প্রমোশন ও পিআরের দায়িত্ব পেল ইন্টারস্পিড
রেডি ফুর্তি তাদের ব্র্যান্ড প্রমোশন এবং পিআর-সম্পর্কিত প্রয়োজনীয় সব ধরনের কাজ সম্পাদন করতে সম্প্রতি দেশের অন্যতম বিজ্ঞাপনী সংস্থা ইন্টারস্পিড অ্যাডভার্টাইজিং লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। বর্তমানে ঢাকাসহ সারা দেশে যেসব জেলায় রেডিও ফুর্তির সম্প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে ইন্টারস্পিড সেসব জেলায় ব্র্যান্ড প্রমোশনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ এবং পরিচালনা করবে। রেডিও ফুর্তির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আসিন আহমেদ বলেন, বর্তমানে ঢাকা এবং চট্টগ্রামের পাশাপাশি সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এবং কক্সবাজার জেলায় রেডিও ফুর্তি স্টেশন স্থাপন করে অনুষ্ঠান সম্প্রচার করছে। চালু হতে যাচ্ছে আরও দুটি নতুন স্টেশন। তিনি আরও বলেন, ‘ইন্টারস্পিডের মতো একটি সফল ও সৃষ্টিশীল বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে কাজ শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কারণ আমরা মনে করি, আগামীর দিনগুলোয় তাদের চমত্কার সব ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের ব্র্যান্ডকে আরও এক ধাপ এগিয়ে নিতে সক্ষম হব।’ইন্টারস্পিডের কো-চেয়ারম্যান ও চিফ ক্রিয়েটিভ অফিসার সার্জিল করিম জানান, ‘আমরা সব সময়ই এক্সাইটিং কিছু ব্র্যান্ডি নিয়ে কাজ করতে চাই এবং রেডিও ফুর্তি ঠিক সেরকমই একটি ব্র্যান্ড এবং আমাদের পুরো টিম কাজগুলো নিয়ে ভীষণ এক্সাইটেড।’ বিজ্ঞপ্তি।