রেডিও স্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চালু হবে বাংলাদেশ বেতারের এফএম রেডিও স্টেশন। গতকাল মঙ্গলবার সকালে উপাচার্যের কার্যালয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বেতারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপাচার্য মো. রফিকুল হক, রেজিস্ট্রার আবদুল খালেক, প্রকল্প পরিচালক ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। ২০১৬ সালের মাঝামাঝি সময়ে এই স্টেশনটির কাজ শেষ হবে।