প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপান সরকারের সহায়তায় রাজধানীর বনানীতে বাংলাদেশ-জাপান ইনস্টিটিউট অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার রেডিওলজি ও ইমেজিং প্রযুক্তির সমৃদ্ধির জন্য প্রতিষ্ঠিত ইনস্টিটিউটের উদ্বোধন করেন ওভারসিস হিউম্যান রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (হিডা-জাপান) ম্যানেজার শিনগো ইকেদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিডার কর্মকর্তা ইকেদা ও শিয়ে মোরিয়া, হিডা মনোনীত প্রশিক্ষক শেখ আলিমুজ্জামান ও বিজেআইআরআইয়ের অধ্যক্ষ সালাহউদ্দীন আল আযাদ। বিজ্ঞপ্তি।