রেণু অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিভিন্ন জলাশয়ে মাছের রেণু অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার ধানগড়া ইউনিয়নের সোনাইডাঙ্গা বিল ও ঘুড়কা ইউনিয়নের ঘোড়ামারা দহে রেণু অবমুক্ত করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী, ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ প্রমুখ।