রেণুপোনাসহ বিপুল কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় গত দুই দিনে অভিযান চালিয়ে রেণুপোনাসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার মারাফত আলী বলেন, উপজেলার বিষখালী, পায়রা ও বলেশ্বর নদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাগদা চিংড়ির রেণুপোনা, ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৮০টি মশারি জাল জব্দ করা হয়েছে। গত শনিবার সকাল থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত ওই অভিযান চালানো হয়।মারাফত আলী আরও বলেন, জব্দ করা এসব জাল গতকাল সকালে বিষখালী নদীর চরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং পোনা মাছগুলো নদীতে ছেড়ে দেওয়া হয়।