রেদোয়ানের লাশ উত্তোলনের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র রেদোয়ান আহমেদের লাশ কবর থেকে উত্তোলনের আবেদন করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদনটি করেন মতিঝিল থানার উপপরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর। আজ বুধবার এ বিষয়ে শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।আদালতে করা পুলিশের আবেদনে বলা হয়, পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় গ্রামের বাড়িতে রেদোয়ানের লাশ দাফন করা নিয়ে বিভিন্ন মহল ও ছাত্রদের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করার প্রয়োজন।রেদোয়ানের নিহতের ঘটনায় মতিঝিল থানা পুলিশ একটি মামলা করে। তাতে হিমেল পরিবহনের অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।