রেনাটা চেয়ারম্যানের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ হুমায়ুন কবির
সৈয়দ হুমায়ুন কবির

রেনাটা লিমিটেডের চেয়ারম্যান ও সাজিদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ হুমায়ুন কবিরের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বিমানবন্দর সড়কের গলফ্ গার্ডেনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ​এই দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।