রেনাটায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের ৭ নম্বর সেক্টরে অবস্থিত রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওষুধ কারখানার গুদামে আগুন লেগে তিনটি আধা পাকা কক্ষ পুড়ে গেছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার ভজন কুমার সরকার প্রথম আলোকে বলেন, বিকেল ৪টা ৪০ মিনিটে ওই আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি। রাতে রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিকিউরিটি ইনচার্জ ফয়েজ আহমেদ বলেন, আগুন লেগেছিল। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।