রেনেসাঁর মাহবুব মোর্শেদ মুন্না আর নেই
জনপ্রিয় ব্যান্ডদল রেনেসাঁর সদস্য মাহবুব মোর্শেদ ওরফে মুন্না (৪৯) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল সকাল ছয়টার দিকে ধানমন্ডির বাসায় তিনি হূদেরাগে আক্রান্ত হলে দ্রুত তাঁকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বাবা, দুই ভাইসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।মুন্নার ছোট ভাই ফয়সাল মোর্শেদ বলেন, ‘ভাইয়া দীর্ঘদিন ডায়াবেটিস, রক্তচাপসহ বেশ কয়েকটি রোগে ভুগছিলেন। চিকিৎসকদের শরণাপন্ন হলেও তাঁর অবস্থার খুব একটা উন্নতি হয়নি।’রেনেসাঁ ব্যান্ডের অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘খুব অল্প সময়ে মুন্না আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর মৃত্যুতে আমাদের বড় ক্ষতি হয়েছে।’গতকাল বাদ আসর সাত মসজিদ ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।প্রায় ২০ বছর আগে মুন্না রেনেসাঁয় হারমোনিকা বাদক হিসেবে কাজ শুরু করেন। সেই থেকে তিনি অনেক কনসার্ট, ঘরোয়া ও টেলিভিশন শোতে অংশ নিয়েছেন।মাহবুব মোর্শেদ মুন্না পেশায় একজন চিকিৎসক ছিলেন। তিনি মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) কর্মরত ছিলেন।