রেফ্রিজারেটর পেলেন গ্রাহক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ব্যাংকের সহযোগিতায় গ্রাহক প্রমোশন ক্যাম্পেইন শুরু করেছে এক্সপ্রেস মানি। এর আওতায় এক্সপ্রেস মানির গ্রাহকেরা এই ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে টাকা পাঠিয়ে প্রতিদিন একটি করে ৩০টি রেফ্রিজারেটর জয়ের সুযোগ পাবেন। ঈদুল আজহা উপলক্ষে এই ক্যাম্পেইনের আওতায় এক্সপ্রেস মানির গ্রাহকেরা ১৪ অক্টোবর পর্যন্ত টাকা পাঠিয়ে পুরস্কার জেতার সুযোগ পাবেন। সম্প্রতি ড্রয়ের মাধ্যমে চলমান ক্যাম্পেইনের প্রথম রেফ্রিজারেটর জিতে নেন মাসুদ সোবহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সপ্রেস মানির কান্ট্রি ম্যানেজার শামীম ইফতেখার, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান। বিজ্ঞপ্তি।