রেমন্ড-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় ১৩ বিভাগে জয়ী যারা
প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রাম আয়োজিত রেমন্ড-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় ১৩টি বিভাগে সেরা ফ্যাশন হাউসকে পুরস্কার দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার ১৩টি বিভাগে সেরাদের সেরা হয়েছে তিনটি বুটিক হাউস। এগুলো হলো সালসাবিল বুটিক হাউস, শৈল্পিক লিমিটেড ও পিনন। আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় অতিথি ছিলেন অভিনেত্রী অপি করিম। আরও ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, আবাসিক সম্পাদক আবুল মোমেন, সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও রেমন্ড লিমিটেডের তামান্না গুলশান। শাড়ি ‘ক’ বিভাগ: এ বিভাগে প্রথম হয়েছে মহাচ্ছান্না কোরাইশীর পিনন, তৃতীয় পুরস্কারটিও জিতেছে পিনন। এ বিভাগে দ্বিতীয় হয়েছে মোয়াজ্জেম হোসেনের সালসাবিল বুটিক হাউস।শাড়ি ‘খ’ বিভাগ: এ বিভাগে প্রথম রাজিয়া সুলতানার রেফসিস স্টাইল, দ্বিতীয় লীনার জত্রীতা বুটিক হাউস ও তৃতীয় সালসাবিল বুটিক হাউস।শাড়ি ‘গ’ বিভাগ: এ বিভাগে প্রথম সালসাবিল বুটিক হাউস। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে এইচ এম ইলিয়াছের শৈল্পিক লিমিটেড ও সুলতানা নুরজাহানের মিয়াবিবি।সালোয়ার-কামিজ ‘ক’ বিভাগ: এতে জোবাইদা’স ক্রিয়েশন প্রথম, শৈল্পিক দ্বিতীয় এবং যুগ্মভাবে তৃতীয় হয় স্বদেশ ও রাঙা টেক্সটাইল অ্যান্ড ক্র্যাফটস। সালোয়ার-কামিজ ‘খ’ বিভাগ: এ বিভাগে প্রথম পিনন, দ্বিতীয় তাজনুর বুটিকস ও তৃতীয় নক্ষত্র।শিশুদের পোশাক: এ বিভাগে প্রথম এন’স ক্রিয়েশন, দ্বিতীয় ফাইজান’স হ্যান্ডি ও তৃতীয় নোলক। এ ছাড়া পাঞ্জাবি বিভাগে তাজনুর বুটিকস প্রথম, ক্র্যাফট ক্যাসেল দ্বিতীয় ও শৈল্পিক তৃতীয় হয়। ফতুয়া ছেলে বিভাগে প্রথম হয় অনিন্দ্য, দ্বিতীয় ও তৃতীয় নক্ষত্র। ফতুয়া মেয়ে বিভাগে রেফসিস স্টাইল প্রথম, মিতা বুটিকস দ্বিতীয় ও মেহুলী তৃতীয় পুরস্কার জিতেছে।ফিউশন (ছেলে ও মেয়ে) বিভাগে পিনন প্রথম, মিতা বুটিকস দ্বিতীয় ও ড্রিম ফ্যাশন হাউস তৃতীয় হয়। শার্ট বিভাগে সালসাবিল বুটিক হাউস প্রথম, শৈল্পিক দ্বিতীয় এবং রাঙা টেক্সটাইল অ্যান্ড ক্র্যাফটস তৃতীয় সেরা হয়। যুগল পোশাকে প্রথম মিতা বুটিকস, দ্বিতীয় ওপেল হাউস ও তৃতীয় মিয়াবিবি। সর্বশেষ টি-শার্ট বিভাগে প্রথম ড্রিম ফ্যাশন হাউস, দ্বিতীয় ব্লু-আপ ফ্যাশন ও তৃতীয় হয় অঙ্গাবরণ।