রেমন্ড-আলোকিত ঈদ ফ্যাশনের প্রাথমিক বাছাই সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেমন্ড-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতার প্রাথমিক বাছাই গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে সম্পন্ন হয়েছে। প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রামের এ আয়োজনে বিচারক ছিলেন ডিজাইনার রওশন আরা চৌধুরী, শিল্পী অধ্যাপক আহমেদ নেওয়াজ, ডিজাইনার শিমুল খালেদ ও নূরে জান্নাত।এবার এ প্রতিযোগিতায় ১৩টি বিভাগে শতাধিক ফ্যাশন হাউস ও বুটিক প্রতিষ্ঠান অংশ নেয়। রেমন্ড-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতার চূড়ান্ত বিচার ও জমকালো অনুষ্ঠান হবে আগামী ১০ আগস্ট চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।