রেমিট্যান্স কোম্পানি চালু করেছে সিটি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সিবিএল মানি ট্রান্সফার নামে একটি রেমিট্যান্স কোম্পানি চালু করেছে সিটি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ও মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিপ্রাপ্ত এ কোম্পানি মালয়েশিয়ায় বাংলাদেশের কোনো ব্যাংকের মালিকানাধীন তৃতীয় রেমিট্যান্স কোম্পানি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান রেমিট্যান্স কোম্পানিটির যাত্রা শুরুর ঘোষণা দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আলাহ মালিক কাজেমী প্রমুখ। বিজ্ঞপ্তি।