রেমিট্যান্সের ওপর ভ্যাট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু হচ্ছে। তবে রেমিট্যান্সের ওপর ভ্যাট ধার্য হবে কি না, তা নিয়ে আলোচনা হচ্ছে। সরকারি বেশ কিছু সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছে, রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ধার্যকৃত ফি-এর ওপর দেশটির এক্সচেঞ্জ কোম্পানিগুলো ভ্যাট আদায় করতে পারে। তবে বিদেশিদের পাঠানো রেমিট্যান্সের মোট পরিমাণের ওপর হয়তো ভ্যাট ধার্য করা হবে না। সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৭০ লাখ বিদেশি শ্রমিক কাজ করেন। এঁদের মধ্যে ভারত, পাকিস্তান, মিসর, ফিলিপাইন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাগরিকের সংখ্যা বেশি। এসব বিদেশির মধ্যে অনেকে উচ্চ বেতনের চাকরিও করেন। সেদিক থেকে দেশটি থেকে যাওয়া রেমিট্যান্সের অর্থের পরিমাণও অনেক বেশি। তবে রেমিট্যান্সের ওপর আদৌ ভ্যাট আদায় করা হবে কি না, তা নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। খালিজ টাইমস