রেল কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুর রেলওয়ের একটি উপকারখানায় গতকাল মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রেলওয়ে কারখানা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানায় ২৮টি উপকারখানা আছে। তার মধ্যে একটি হলো জেনারেল ওভার হোলিং শপ। দুপুর ১২টার দিকে ওই শপের একটি কনটেইনারে আগুন জ্বলতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে সৈয়দপুর দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভাতে আসেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কনটেইনারটি কাঠবোঝাই ছিল। সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি।