রেল কারখানায় চার হাজার কর্মী নিয়োগ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান বলেছেন, দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার আধুনিকায়নে ১৩৩ কোটি টাকার প্রকল্প তৈরি করেছে সরকার। এখানে চার হাজার কর্মী নিয়োগ করা হবে। তিনি গতকাল কারখানার সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।শেখ মুজিবুর রহমান আরও বলেন, ১৯৯২ সালে এ কারখানার নতুন কোচ নির্মাণ প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এখানকার শিক্ষানবিশ প্রশিক্ষণ বিদ্যালয়টিও বন্ধ করে দেয় তত্কালীন সরকার। দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় এসব পুনরায় চালু করা হবে।