রেল চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অচল রেল সচল কর, গরিববান্ধব রেল যোগাযোগ চালু কর—এই স্লোগান সামনে রেখে কুড়িগ্রাম-ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে কুড়িগ্রাম কমিউনিস্ট পার্টি। এরই অংশ হিসেবে সোমবার সকালে কুড়িগ্রাম নতুন রেলওয়ে স্টেশন চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি শেষে একই স্থানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন নূর মোহাম্মদ আনছার, আক্তারুল ইসলাম, সাজেদুল ইসলাম প্রমুখ। বক্তারা রেল চালুর দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।