রেল বাঁচাতে অনশনের ঘোষণা দিলেন প্রবীণ এক কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রেলব্যবস্থার দুরবস্থায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করে রেলকে বাঁচাতে অনশনের ঘোষণা দিলেন প্রবীণ বাম রাজনীতিক ও রেলকর্মী জসিম উদ্দিন মণ্ডল।গতকাল শনিবার পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে ৯১ বছর বয়সী জসিম উদ্দিন মণ্ডল রেলের সুদিন ফিরিয়ে আনার দাবিতে এ কর্মসূচির ঘোষণা দেন। রেলের উন্নয়নে সরকারের কাছে তিনি বেশকিছু দাবিও তুলে ধরেন।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য জসিম উদ্দিন মণ্ডল বলেন, দাবির ব্যাপারে এক মাসের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া না গেলে আগামী ১০ মার্চ দিনব্যাপী অনশন করবেন তিনি।সংবাদ সম্মেলনে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সিপিবি এই কর্মসূচিতে শামিল হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জসিম উদ্দিন মণ্ডল বলেন, রেলমন্ত্রীর ঘোষিত রোডম্যাপ বাস্তবায়িত হবে না এবং তাতে রেলের কোনো উন্নতিও হবে না।