প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের শের-ই-বাংলা বিপণিকেন্দ্রের ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিতে গতকাল বুধবার রেল ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন। বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালনের সময় দেড় শতাধিক ব্যবসায়ী রেলওয়ের খালি ও পরিত্যক্ত জায়গায় তাঁদের জরুরিভাবে পুনর্বাসনের দাবি জানান। কর্মসূচিতে জানানো হয়, একই দাবিতে ১৯ মার্চ বিপণিকেন্দ্রের সামনে অবস্থান ধর্মঘট ও ২০ মার্চ মানববন্ধন করা হবে। ব্যবসায়ীরা এ সময় বলেন, খুলনা অঞ্চলের ছয় সংসদ সদস্যের সুপারিশসহ রেলমন্ত্রী ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিকল্প স্থানে পুনর্বাসনের দাবি জানিয়ে লিখিত আবেদন করা হয়েছে। এরপর ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেওয়া হয়। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি।