রেল ভবন হাওয়া ভবন হতে পারে না: নাসিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহকারী একান্ত সচিবের (এপিএস) অর্থ কেলেঙ্কারির ঘটনায় রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে সতর্ক করেছেন আওয়ামী লীগের নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।সুরঞ্জিত সেনগুপ্তকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনি যদি নিজেকে কলুষিত করতে না চান, তাহলে এসব কর্মকর্তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা নয়, তাঁদের আইনের হাতে সোপর্দ করতে হবে। আইনের মাধ্যমে প্রমাণিত হবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত ছিল। একজন বা দুজনের জন্য আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে না। আমাদের কথা পরিষ্কার, রেল ভবন হাওয়া ভবন হতে পারে না।’গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।