রেল রক্ষা অভিযাত্রায় শ্রমিক লীগের বাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে গতকাল শনিবার সিপিবি ও বাসদের রেল রক্ষা অভিযাত্রা কর্মসূচিতে রেলওয়ে শ্রমিক লীগ বাধা দিয়েছে। এ কারণে আন্দোলনকারীরা কোনো মিছিল-সমাবেশ করতে পারেননি।
আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, দুর্নীতি ও অপচয় বন্ধসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) গত ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সারা দেশে ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করে আসছে। কর্মসূচির শেষ দিন শনিবার নীলফামারীর সৈয়দপুরে যাওয়ার উদ্দেশে বগুড়ার আদমদীঘি উপজেলা, নওগাঁ ও বগুড়া জেলা শাখার নেতা-কর্মীরা সান্তাহার জংশন স্টেশনে সমবেত হতে শুরু করেন।