রেল সম্পদ রক্ষায় শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের সম্পদের চুরি ঠেকাতে নীলফামারীর ডোমারে গতকাল সোমবার শপথ নিয়েছেন পৌরসভার জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। পৌর কর্তৃপক্ষের আয়োজনে ডোমার রেলস্টেশনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ শেষে হাত তুলে শপথ নেন তাঁরা। অনুষ্ঠানে বক্তব্য দেন পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম, প্যানেল মেয়র এনায়েত হোসেন, ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান, সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আল ইমরান, ডোমার রেলস্টেশন মাস্টার আলমগীর হোসেন, পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইলিয়াস হোসেন, কাউন্সিলর আখতারুজ্জামান প্রমুখ।