রেলইঞ্জিন কিনতে চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম মিটারগেজ রেললাইন উন্নয়ন প্রকল্পের আওতায় ১১টি মিটারগেজ ইঞ্জিন (লোকোমোটিভ) কেনার চুক্তি সই হয়েছে। দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানির তৈরি এসব ইঞ্জিন সরবরাহ করবে জাপানের মারুবিনি করপোরেশন। গতকাল বৃহস্পতিবার রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক খলিলুর রহমান এবং মারুবিনি করপোরেশনের নাওহিরু ইওশিদা নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। এই প্রকল্পে ব্যয় হবে ৪৩৯ কোটি টাকা। রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে রেলওয়ের ২৯৫টি ইঞ্জিন রয়েছে। এর মধ্যে ২১৭টি মিটারগেজ এবং ৭৮টি ব্রডগেজ।