রেলওয়েকে চারটি জোনে ভাগ করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভৌগোলিক অবস্থা ও জনগণের প্রয়োজন বিবেচনা করে বাংলাদেশ রেলওয়েকে (বিআর) চারটি জোনে ভাগ করা হবে।
গতকাল বৃহস্পতিবার রেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, রেল সেক্টরের ও রেলের সেবার মানোন্নয়নে বাংলাদেশ রেলওয়েকে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—এই চারটি জোনে ভাগ করা হবে। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক যমুনা নদীর ওপর আরও একটি পৃথক রেলসেতু করার প্রস্তাব দিয়েছে। এটি সরকারের পরিকল্পনায় রয়েছে।