রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নতুন ও পুরোনো রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন প্রথম আলোকে বলেন, অভিযানে স্টেশন এলাকা থেকে অন্তত ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান দোকানগুলো সরিয়ে নিতে এক দিন সময় দেওয়া হয়েছে।
অভিযানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ের ভারপ্রাপ্ত প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা (পূর্ব) রমজান আলী, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা আবদুল বারী।