রেলওয়ের কনটেইনার বহরে যোগ হলো ৫০টি ওয়াগন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালামাল পরিবহন বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে কনটেইনার বহনের নতুন ৫০টি মিটারগেজ ফ্লাটওয়াগন ও পাঁচটি ব্রেকভ্যান আমদানি করেছে। গতকাল সোমবার কমলাপুর স্টেশনে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এসব ওয়াগনের যাত্রা উদ্বোধন করেন।উদ্বোধনকালে সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের বলেন, আগামী দুই বছরের মধ্যে রেলওয়েতে ৩০টি ইঞ্জিন, ২৭৫টি যাত্রীবাহী বগি, ২৩০টি ট্যাংক ওয়াগন ও কনটেইনার এবং ১১টি ব্রেক ভ্যান আমদানি করা হবে। সৈয়দ আবুল হোসেন আরও বলেন, রেলওয়ের জনবল সংকট দূর করতে বিভিন্ন পদে সাত হাজারের বেশি লোক নিয়োগের ছাড়পত্র পাওয়া গেছে। অচিরেই এসব নিয়োগপ্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান। উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগ সচিব মোজাম্মেল হক খান ও রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।