রেলওয়ের গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ফেঞ্চুগঞ্জে রেলওয়ে সেতুর পশ্চিম পাশের জমি থেকে গতকাল শনিবার ভোরে বড় একটি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা।স্থানীয় লোকজনের অভিযোগ, রেলওয়ে কর্মকর্তাদের যোগসাজশে এলাকার প্রভাবশালী কয়েকজন রেলওয়ের গাছগুলো এভাবে কেটে নিচ্ছেন। রেলওয়ে কলোনির বাসিন্দারা জানান, শনিবার ভোরে ছয়-সাতজন দুর্বৃত্ত রেলসেতুর পাশের একটি গাছ কেটে নিয়ে গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, দুর্বৃত্তরা ফেঞ্চুগঞ্জের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার সিরাজ মিয়ার সঙ্গে যোগসাজশে রেলওয়ের একাধিক গাছ কেটে নিয়েছে।অভিযোগ অস্বীকার করে সিরাজ মিয়া বলেন, ‘রেলওয়ের জমি থেকে গাছ কেটে নেওয়ার বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’