রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেল কর্তৃপক্ষ গতকাল শনিবার কুষ্টিয়া শহরের বড়বাজার রেলগেট এলাকায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এ সময় বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায়, কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদসহ রেলওয়ে নিরাপত্তাকর্মী ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ভূসম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে কুষ্টিয়া বড়বাজার রেলগেট এলাকায় বেশ কিছু জমি অবৈধভাবে দখল করে স্থাপনা গড়ে উঠেছে। এ জন্য কয়েকবার নোটিশও দেওয়া হয়। সর্বশেষ কয়েক দিন আগে মাইকিং করা হয়েছে। আজ (শনিবার) রেললাইনের উভয় পাশে ২০ ফুট দূরত্বের মধ্যে স্থাপিত ১৬টি স্থাপনা ভেঙে দেওয়া হয়। পর্যায়ক্রমে এ উচ্ছেদ অভিযান চলবে।’