রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন জানালীহাট স্টেশন এলাকায় রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ছোট-বড় ১০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি বিভাগ এই উচ্ছেদ অভিযান চালায়। এতে অবৈধ দখলে থাকা প্রায় ৫০ শতক জমি উদ্ধার করেছে রেলওয়ে।
অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূমি সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জানালীহাট স্টেশনের অদূরে রেললাইনের দুই পাশে অবৈধভাবে কাঁচা ও আধাপাকা বসতি গড়ে উঠেছিল। ওখানে একটি কাঁচাবাজারও ছিল। গতকাল ১০০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের আগে অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়া হয়। কিন্তু দখলদারেরা তাঁদের স্থাপনা সরিয়ে নেননি।
অভিযানে চান্দগাঁও থানা-পুলিশ, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।