রেলওয়ের দুজন নিরাপত্তাকর্মী সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে গত মঙ্গলবার রাতে ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনায় ময়মনসিংহ রেলওয়ে থানায় গতকাল বুধবার একটি মামলা হয়েছে।রেলওয়ে থানা সূত্র জানায়, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ ১৮ জনের বিরুদ্ধে ওই মামলা করেন। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে মঙ্গলবার রাতে বিশ্বাস নবীন চন্দ্র নামের একজন হাবিলদার ও সেলিম রেজা নামের একজন আনসারকে সাময়িক বরখাস্ত করা হয়। ১৮-দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের আগের দিন গত মঙ্গলবার ওই রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।