রেলওয়ের ভুয়া টিকিট কালেক্টর আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা ট্রেন থেকে এক ভুয়া টিকিট কালেক্টরকে আটক করেছে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ। রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সরদার শাহাদাত মিয়া ওই ভুয়া টিকিট কালেক্টরকে আটক করে পুলিশে দিয়েছেন।আটক ভুয়া টিকিট কালেক্টর চৌধুরী আলমের (৩৮) বাড়ি কক্সবাজার জেলায়। গতকাল শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে তূর্ণা নিশীথা ট্রেন আখাউড়ায় যাত্রাবিরতির পর তাঁকে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত খন্দকার জানান, চৌধুরী আলম ভুয়া টিকিট কালেক্টর সেজে ওই ট্রেনে টিকিট চেক করছিলেন।