রেলওয়ের ৫৬ শতক জমি দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বটতলী স্টেশন এলাকায় শতাধিক বসতঘর উচ্ছেদ করে রেলওয়ের ৫৬ শতক জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকিতুল হাসান এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় রেলওয়ের বিভাগীয় এস্টেট অফিসার কামাল রেজা উপস্থিত ছিলেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ের মালিকানাধীন প্রায় ৫৬ শতক জায়গার পুরোটায় ঘরবাড়ি তৈরি করে বসবাস করে আসছিল ছিন্নমূল মানুষেরা। অনেকবার নোটিশ দেওয়ার পরও তারা খালি করেনি জমিটি। তাই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে একটি বুলডোজার নিয়ে উচ্ছেদকর্মীরা অংশ নেন। এ সময় শতাধিক টিনশেড ও কাঁচা ঘর ভেঙে দেওয়া হয়। অভিযানের সময় ৫০-৬০ জন পুলিশ মোতায়েন ছিল।