রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী শহরের সোনাপুর এলাকার আহম্মদিয়া উচ্চবিদ্যালয়সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আবদুল খালেক (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার অপর তিন যাত্রী গুরুতর আহত হন।