রেলপথ রক্ষায় কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলপথ রক্ষা, রেলপথের সংস্কার ও সেবার মান উন্নয়ন এবং ট্রেনের ভাড়া কমানোসহ কয়েক দফা দাবিতে সিলেট এবং মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় গতকাল শনিবার ‘রেল অভিযাত্রা’ কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাসদ গতকাল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে সিলেট রেলস্টেশন পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করেছে।
ঢাকা-সিলেট রেলপথে এ অভিযাত্রা গতকাল সকালে শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে শুরু হয়। শ্রীমঙ্গল, কুলাউড়া স্টেশন শেষে দুপুরে সিলেট রেলস্টেশনে অভিযাত্রা সমাপ্ত হয়। রেল অভিযাত্রার সমাপনী উপলক্ষে সিলেট রেলস্টেশনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক কমরেড আবু জাফর। সিপিবি সিলেট জেলার সদস্য গোলাম রাব্বী চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড আহসান হাবীব।