দেশে নিরাপদ যাতায়াতে উন্নত রেলকেন্দ্রিক সমন্বিত পরিবহনব্যবস্থা করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ মানববন্ধন করা হয়। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), ডব্লিউবিবি ট্রাস্ট, আইনের পাঠশালা ও পরিবেশ উন্নয়ন সোসাইটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সড়কপ্রধান যাতায়াতে দুর্ঘটনায় প্রাণহানিসহ যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। তাই সড়কপথকে উপেক্ষা করে রেলপথকে প্রাধান্য দিতে হবে। এ ছাড়া যাতায়াতে দুর্ভোগ ও দুর্ঘটনা লাঘবে উন্নত রেলকেন্দ্রিক এবং অন্যান্য পরিবহনের সঙ্গে সমন্বিত পরিবহনব্যবস্থা করতে হবে। পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে মানববন্ধনে নাসফের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি|