রেলপথে বসে মুঠোফোনে কথা বলতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট শাখা কৃষি ব্যাংকের একজন জুনিয়র অফিসার ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বদরগঞ্জ রেলওয়ে প্লাটফরম থেকে ৫০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি রেলপথে বসে মুঠোফোনে কথা বলছিলেন বলে জানা যায়। নিহত ব্যাংক কর্মকর্তার নাম ভূপতি রায় (৪৫)। তাঁর বাড়ি বদরগঞ্জ পৌর সদরের উপজেলা পরিষদ সড়কে। নিহত ভূপতির স্ত্রী ও এক শিশুসন্তান রয়েছে।প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ভূপতি গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে এক আত্মীয়কে ট্রেনে তুলে দেন। এরপর বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রায় ৫০০ গজ দূরে রেলপথের ওপরে বসে তিনি মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় ওই স্টেশনে দুটি ট্রেনের ক্রসিং ছিল। রমনাবাজার থেকে পার্বতীপুরগামী ট্রেনে তিনি কাটা পড়েন।