রেলপথে ভ্রমণে সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ মানুষ ও যাত্রীদের রেলপথে ভ্রমণে জামালপুর রেলওয়ে পুলিশের গণসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। গতকাল শনিবার বেলা একটার দিকে নরুন্দি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ প্রচারণা শুরু হয়। সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও যাত্রীদের মধ্যে জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আকবর হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা প্রচারণা চালান। প্রচারণার মধ্যে ছিল চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ না করা, রেললাইনের ওপর দিয়ে চলার সময় হেডফোন ব্যবহার না করা, ট্রেনের ইঞ্জিন ও দুই বগির সংযোগস্থলে বসে ভ্রমণ না করা। ট্রেনের ছাদে ও দরজায় বসে রেলভ্রমণ দণ্ডনীয় অপরাধ বলেও জানানো হয়।