প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া পর্যন্ত রেলপথ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। গতকাল রোববার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানিকগঞ্জ প্রেসক্লাব, বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও বারাঠা উত্তরণ সংঘ এ কর্মসূচির আয়োজন করে। গতকাল সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন শুরু হয়। কর্মসূচিতে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ারের সভাপতিত্বে বক্তব্য দেন সিপিবি জেলা শাখার সভাপতি আজাহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপক ঘোষ|