রেলপথের দাবিতে গৌরনদীতে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে রেলপথ চালুর দাবিতে গতকাল শুক্রবার সকালে গৌরনদী প্রেসক্লাব কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। দক্ষিণবঙ্গ রেলপথ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ সভা হয়। প্রেসক্লাবের সভাপতি আহছান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণবঙ্গ রেলপথ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা। প্রধান আলোচক ছিলেন গৌরনদী পৌর মেয়র মো. হারিছুর রহমান। অনুষ্ঠান শেষে হারিছুর রহমানকে আহ্বায়ক করে দক্ষিণবঙ্গ রেলপথ বাস্তবায়ন কমিটির গৌরনদীর কমিটি গঠন করা হয়।