রেলপথের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে রেললাইনের পাশে অবৈধভাবে স্থাপন করা বেশ কিছু স্থাপনা গতকাল উচ্ছেদ করে রেলওয়ে কর্তৃপক্ষ l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরে রেললাইনের পাশে অবৈধভাবে স্থাপন করা বেশ কিছু স্থাপনা গতকাল উচ্ছেদ করে রেলওয়ে কর্তৃপক্ষ l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার জানালীরহাট এলাকায় রেলপথ এবং এর আশপাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকালে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় চারজন নিহত হওয়ার পর চট্টগ্রামেও রেলপথের ভাসমান বাজার উচ্ছেদ অভিযান শুরু করা হয়। গতকালের অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের প্রধান ভূসম্পদ কর্মকর্তা জসিম উদ্দিন।
অভিযানে রেলপথের কাঁচাবাজার ও বস্তি মিলে দুই শতাধিক ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়।