রেলভবনে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের অবস্থান কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী থেকে মিটারগেজ রেলপথে সারা দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং রেলের যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে গতকাল সোমবার রাজশাহী রেলভবনে অবস্থান কর্মসূচি ও রেলপথমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে অবিলম্বে রাজশাহী থেকে ঢাকাগামী রেলপথ ব্রডগেজের পাশাপাশি মিটারগেজে উন্নীতকরণ ও রেলওয়ে যাত্রীসেবার মানোন্নয়নের জোর দাবি জানায়। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহসভাপতি ও নারী নেত্রী কল্পনা রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক জামাত খান, মোশাররফ হোসেন আখুঞ্জি, পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক, মোস্তাফিজুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাজশাহী মহানগরে পশ্চিম রেলের সদর দপ্তর অবস্থিত। এই সদর দপ্তর বরেন্দ্র এলাকার আর্থসামাজিক প্রেক্ষাপটে হতে পারে একটি লাভজনক প্রতিষ্ঠান। তবে অনুন্নত যোগাযোগের কারণে এখানে কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি।
এতে বলা হয়, রাজশাহী থেকে সরাসরি মিটারগেজ রেলপথের মাধ্যমে চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ চালু করতে পারলে রাজশাহীতে পোশাকশিল্পের দ্রুত বিকাশ ঘটানো সম্ভব।