রেলমন্ত্রী 'আপাতত চিরকুমার'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬৭ বছর বয়সী রেলমন্ত্রী আজ সোমবার জাতীয় সংসদে বলেছেন, তাঁকে চিরকুমার বলা ঠিক হবে না। তিনি ‘আপাতত চিরকুমার’।
স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিম সম্পূরক প্রশ্নে রেলমন্ত্রীকে বলেন, ‘মাননীয় মন্ত্রী রেলের সম্পদ নষ্ট হচ্ছে। রেলের সম্পদ রক্ষায় আপনি কী ব্যবস্থা নিয়েছেন? আপনি তো চিরকুমার। আশা করি রেলকেও নিজের মতো চিরকুমার হিসেবে রাখবেন।’ জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘সেলিম সাহেব আমাকে চিরকুমার বলেছেন। আমাকে চিরকুমার বলা ঠিক হবে না। আমি আপাতত চিরকুমার।’
১৯৪৭ সালের ৩১ মে মুজিবুল হকের জন্ম।