রেলমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের ২ নম্বর রেলক্রসিং অবিলম্বে সংস্কার ও প্রয়োজনীয় লোকবল নিয়োগের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা রেলস্টেশন চত্বরে রেলপথে ও ট্রেনে নাশকতা রোধে আয়োজিত এক মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ নির্দেশ দেন। মন্ত্রী বলেন, রেলের উন্নয়নে বর্তমানে ৪১টি প্রকল্প চলমান। এসব প্রকল্প থেকে গাইবান্ধাবাসীও লাভবান হবে। ভারপ্রাপ্ত রেলসচিব মনসুর আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ মাহাবুব আরা বেগম, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, জেলা প্রশাসক মো. এহছানে এলাহী প্রমুখ।