রেলযাত্রীদের দুর্ভোগ গরমে বাড়বে
রেলের বহরে শীতাতপ নিয়নি্ত্রত কোচ (বগি) ও বিদু্যৎ সরবরাহের জন্য সংযোজিত পাওয়ার কারের কার্যক্ষমতা কমে আসায় এবারের গরম মেৌসুম থেকে রেলযাত্রীদের দুর্ভোগ বাড়বে। চাহিদা থাকলেও কোনো আন্তনগর ট্রেনে বাড়ানো যাবে না অতিরিক্ত কোচ। বিশেষ করে চীন থেকে আমদানি করা কোচ ও পাওয়ার কারের কার্যক্ষমতা কমে আসায় এ আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি রেল পূর্বাঞ্চলের বৈদু্যতিক প্রকেৌশল বিভাগ থেকে এ-সংক্রান্ত চিঠি চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপকের কাছে পাঠানো হয়েছে। যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে স্টেশন ব্যবস্থাপকেরা প্রকেৌশল বিভাগের কাছে বাড়তি কোচের চাহিদাপত্র দেন। চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, চীন থেকে আমদানি করা কোচ ও পাওয়ার কার দীর্ঘ দিন ধরে চলার কারণে শীতাতপনিয়নি্ত্রত যন্ত্রাংশ যত পুরোনো হচ্ছে, কার্যক্ষমতা তত কমে আসছে। এতে শীতাতপনিয়নি্ত্রত কোচগুলোর বিদু্যৎ চাহিদাও বেড়ে গেছে। অন্যদিকে যে পাওয়ার কার থেকে বিদু্যৎ সরবরাহ দেওয়া হয়, সেগুলোর কার্যক্ষমতাও কমে আসছে। কারণ, নির্দষ্টি সময়ে পাওয়ার কারের কোনো সংস্কার (ওভারহলিং) হয়নি। রেলওয়ে সূত্র জানায়, ২০০৮ সালে চীন থেকে শীতাতপনিয়নি্ত্রত ২১টি কোচ ও ছয়টি শীতাতপ স্লিপার কোচ এবং ১২টি পাওয়ার কার আমদানি করা হয়। একই বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মে পর্যন্ত তা যুক্ত হয় রেলের বহরে। মাত্র পঁাচ বছরেই এসব কোচ ও পাওয়ার কারের কার্যক্ষমতা কমে গেছে। এরপর বিগত তত্ত্বাবধায়ক ও বর্তমান সরকারের আমলে রেলের বহরে শীতাতপ কোচ ও পাওয়ার কার যুক্ত হয়নি। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যানি্ত্রক প্রকেৌশলী আখতারুজ্জামান হায়দার বলেন, আসলে আমাদের শীতাতপনিয়নি্ত্রত কোচ ও পাওয়ার কারের কার্যক্ষমতা কমে গেছে। আন্তনগর ট্রেনে বাড়তি কোচ সংযোজন করা সম্ভব না হলে গ্রীষ্মের মেৌসুমে যাত্রীদের সামাল দেওয়া কঠিন হতে পারে।