রেললাইন থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার মুলীবাড়ী এলাকার রেললাইনের ওপর থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে জিআরপি থানার পুলিশ গৌর চন্দ্র বাকালি (৪৫) নামের এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে। তিনি আনসার ও ভিডিপি ব্যাংকের টাঙ্গাইলের মির্জাপুর শাখার ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে। সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবার হোসেন জানান, গতকাল সকালে এলাকাবাসী রেললাইনের ওপর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন আন্তনগর ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তাঁর ব্যবহূত মোটরসাইকেল। এ বিষয়ে জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।