রেললাইন থেকে সাত মাসে ছয় লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রেললাইনের ছয়টি পৃথক স্থান থেকে গত সাত মাসে ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। তিনটি লাশের ক্ষেত্রে হত্যার পর সেগুলো রেলপথে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাকিগুলো দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন বলে দাবি করছে পুলিশ।শ্রীমঙ্গলের রেলওয়ে পুলিশ সূত্র জানায়, গত বছরের ২৪ জুলাই থেকে গত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সাত মাসে কমলগঞ্জে রেললাইন থেকে এক অন্তঃসত্ত্বা গৃহবধূসহ ছয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গত বছরের ২৪ জুলাই লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের রেলপথ থেকে পুলিশ সদস্য খালেদ মোহামঞ্চদ সাইফ উল্যার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ৭ অক্টোবর কমলগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবনের অদূরে সিলেট-ঢাকা রেলপথ থেকে ট্রেনে কাটা পড়া বড়গাছ এলাকার গৃহবধূ স্বপ্না বেগমের (২০) লাশ পাওয়া হয়। পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা পুলিশের সদস্য খালেদ মোহামঞ্চদ সাইফ উল্যার মৃত্যুর রহস্য এখনো উদ্ধার করতে পারেনি ডিবি। বাকি তিনটি ঘটনা রেল পুলিশ তদন্ত করছে। আর শমশেরনগরে মুন্না আহমদের মা একটি হত্যা মামলা করেছেন। এ মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এ মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই চম্পক দে বলেন, মুন্নাকে অন্যত্র হত্যার পর রেলপথে রাখা হয়েছিল। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। লেখক ও গবেষক আহমদ সিরাজ জানান, তাঁদের ধারণা, রেলপথকে হত্যাকাণ্ডের জন্য নিরাপদ স্থান মনে করছে খুনিরা। শ্রীমঙ্গলের রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, উদ্ধার করা অধিকাংশ লাশ দেখেই বোঝা যায়, ট্রেনে কাটা পড়েই এসব মানুষের মৃত্যু হয়েছে।