প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় রেললাইন নির্মাণে অগ্রগতিবিষয়ক এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা হয়। এতে জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সাংসদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বেগম রিফাত আমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান প্রমুখ। বক্তরা বলেন, নাভারণ-সাতক্ষীরা-মুন্সীগঞ্জ রেললাইনের প্রস্তুত করা ডিপিপি অনুযায়ী যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে হবে। এ রেললাইন চালু হলে দক্ষিণাঞ্চলের দেশের যোগাযোগের আমূল পরির্তন আসবে।