রেললাইন পার হতে গিয়ে মা ও মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চুয়াডাঙ্গায় গতকাল শনিবার মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল গ্রামের মনোয়ারা খাতুন (৭০) ও নূরজাহান (৪৮)। ঈদের ছুটিতে বন্ধ থাকার পর গতকাল থেকেই মৈত্রী এক্সপ্রেস চলাচল শুরু করে।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেলা একটা ২০ মিনিটে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস চুয়াডাঙ্গা স্টেশন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। রেললাইন পার হওয়ার সময় মা ও মেয়ে দ্রুতগামী ট্রেনের চাকায় খণ্ডবিখণ্ড হয়ে পড়েন। রেলওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।